মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:
মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দাবী আদায়ে আজ রোববার থেকে ৩ দিনব্যাপি কর্মবিরতি পালন শুরু করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার।
শনিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি সদর উপজেলার আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম, আমঝুপি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল প্রমুখ।