মেহেরপুর নিউজ, ০৩ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী ইউপি সচিবগনের জন্য আর্থিক ব্যাবস্থাপনা, রেকর্ডপত্র রক্ষনাবেক্ষন পরিবেশ ও সামাজিক প্রভাব যাচাই বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন শেষ হয়েছে।
মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে বিতীয় লোকাল গভান্যান্স প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার দুপুরে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন প্রমুখ।