মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরের ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারীদের দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার সকালের দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণ অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণে মেহেরপুরের ১৮ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারিগন অংশ গ্রহণ করেন।