মেহেরপুর নিউজ:
ইজিবাইকের ধাক্কায় জাকারিয়া নামের ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জাকারিয়া মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের জিয়ারুলের ছেলে। ঘটনার সময় জাকারিয়া রাস্তা পার হচ্ছিল।
এ সময় মেহেরপুর থেকে উজুলপুর গামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।