মেহেরপুর নিউজ:
মেহেরপুর মহাজনপুর সড়কের কোলা নামক স্থানে ইজিবাইক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হালিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামী ইজারুল ইসলাম আহত হয়েছেন।
নিহত হালিমা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ইজহারুল ইসলামের স্ত্রী। বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে কোমরপুর গ্রামের ফজলুর ছেলে ইজহারুল ইসলাম খোকন তার স্ত্রী হালিমা খাতুন কে নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি রায়পুর গ্রামের ফরজ আলীর বাড়িতে আসার উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে রায়পুর ও কোমরপুর এর মাঝামাঝি কোলা গ্রামে বিপরীতমুখী একটি ইজি বাইকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে হালিমা খাতুনের মৃত্যু হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা এসে ইজারুল কে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ইজিবাইক চালক ইজিবাইক টি ফেলে রেখে পালিয়ে গেছে। মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।