মেহেরপুর নিউজ,০৫ সেপ্টেম্বর:
মেহেরপুরের আঞ্চলিক সড়কগুলোতে ইজিবাইক চলাচলে নিষিদ্ধ করায় তার প্রতিবাদে ধর্মঘটের ২য় দিনে বিক্ষোভ সমাবেশ করেছে ইজি বাইক মালিক চালক সমিতি।
শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেণ জেলা ইজিবাইক মালিক চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন, ইজিবাইক চালক মহাসিন আলী, জব্বার আলী, মধু, বিল্লাল হোসেন প্রমুখ।
সমাবেশে পুলিশ প্রশাসনকে উদ্যেশ্যে করে সংগঠনের সভাপতি সাজ্জাদুল আনাম বলেন, আঞ্চলিক সড়কগুলোতে ইজিবাইক চলাচল নিষিদ্ধ খেটে খাওয়া গরিব মানুষদের পেটে লাথি মারছেন। বাধ্য হয়ে আজ ইজিবাইকরা চালকরা রাস্তায় নেমেছে। কাল পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবে। কোনো বিশৃক্সখল ঘটনা ঘটলে এর দায় পুলিশকেই নিতে হবে বলে তিনি বক্তব্যে বলেন।
শুক্রবার থেকে মেহেরপুরে ২দিন ইজিবাইক ধর্মঘট চলছিলো। রোববার সকালে জেলা প্রশাসকের কাছে ইজিবাইকের চাবি তুলে দিয়ে পরিবার পরিজন নিয়ে প্রেসক্লাবের সামনে অনশন কর্মসুচীর ঘোষনা দিয়েছে তারা।