মেহেরপুর নিউজ:
সরকারি আইন অমান্য করে ইটভাটায় ইট পোড়ানোর দায়ে ইটভাটা মালিক সহ দুই ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আনারুল ইসলাম ও ফয়েজউদ্দিন নামের ব্যক্তির নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আনারুল মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি হোসেন আলীর ছেলে এবং ফয়েজ মেহেরপুর সদর উপজেলার চাদবিল গ্রামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে আনারুল ইসলাম তার ইট ভাটায় ইট পোড়ানোর কাজে অবৈধভাবে কাঠ ব্যবহারের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ হাজার টাকা জরিমানা এবং করাতকল বিধিমালা ২০১২ এর ৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।