মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ফেব্রুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সড়কে ইট বোঝায় পাওয়ারট্র্রলি খাদে পড়ে মেহেরপুর সদর উপজেলার হাশেম আলীর ছেলে ট্রলি ড্রাইভার রুহুল (৩০) ও ইট মালিক ইছাখালী গ্রামের বৃদ্ধ আলামিন (৮০) নামের দুই জন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানিয়রা জানান, আজ সোমবার দুপুর ২টার দিকে আমদহ গ্রামের আবির ইটভাটা থেকে ইট কিনে হরিরামপুর যাওয়ার পথে একটি ইট বোঝায় পাওয়ারট্রলি বাধের মাঠ নামক স্থানে পৌছালে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তি গমের ক্ষেতে উল্টে পড়ে। এসময় পাওয়ারট্রলির উপরে বসে থাকা বৃদ্ধ আলামিন ও ড্রাইভার রুহুল পাওয়ারট্রলির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়।
পরে স্থানিয় কৃষকরা রুহুল কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।