মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার পৃথক দু’টি টিম জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ টিনের চিমনীর ইট ভাটায় ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রায় পৌনে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সহকারি কমিশনার আসলামউদ্দিন ও অবিদিয় মডি’র নেতৃত্বে মেহেরপুর জেলার ৩ টি উপজেলার ১৭ টি ইট ভাটায় ওই আদালত বসিয়ে এক লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করে।