মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ক্রিকেট একাডেমি এবং মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় ।
খেলায় স্বাগতিক ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি জয় লাভ করে। খেলায় ইয়াং টাইগার্স ৭ উইকেটে অতিথি দলকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া ১৪ ওভারে মাত্র ৬১ রান করে সবাই আউট হয়ে যায়। লিমন দলের পক্ষে সর্বোচ্চ ১৩ঃরান করেন। স্বাগতিকদের পক্ষে সোহান ৪ টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ১১ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।সাব্বির দলের পক্ষে ১৮ রান করেন। জোড়পুকুরিয়া রিটন ২ টি দখল করেন।