মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারি:
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সোমবার ফ্রেন্ডস ফাউন্ডেশন মিলনায়তনে সন্দ্ধ্যায় ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এএলএম জিয়াউল হক উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক, অ্যাডভোকেট মিয়াজান আলী, ফাউন্ডেশনের সহসভাপতি শাহাজাদ উদ্দিন সাবু, আ ন ম কুদরত ই খুদা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্র্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাসানুজ্জামান মালেক, ইষ্টল্যান্ড ইন্স্যুরেস্ কোম্পানীর মেহেরপুর শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম,মেহেরপুর জেলা বি এম এর সভাপতি ডা. রমেশে চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে ২৭৫ জন দু:স্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।