মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ আগস্ট :
মেহেরপুর ইসলামিক ব্যাংকের উদ্যেগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে ।
আজ ৩০ আগস্ট ইসলামিক ব্যাংক মেহেরপুর শাখার উদ্যেগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু । সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক আব্দুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মাস্টার, জেলা জামায়াতের আমির আলহাজ্ব ছমির উদ্দীন । বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান । পরে সেখানে ইফতার অনুষ্ঠিত হয় ।