মেহেরপুর নিউজ, ০২ ডিসেম্বর:
পবিত্র ঈদে-ইমিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যেগে আলোচনা ও হামদ-নাত- কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে সহকারী পরিচালক একেএম শাহীন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর আলেয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আনছার উদ্দীন বেলালী। পরে হামদ-নাত- কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।