মেহেরপুর নিউজ:
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর গণমাধ্যম কর্মীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তোজাম্মেল আজম, ফজলুল হক মন্টু, আল আমিন হোসেন প্রমূখ। মানববন্ধনে মেহেরপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার কর্মী অংশগ্রহণ করেন।