মেহেরপুর নিউজ, ১৬ ফেব্রুয়ারি:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিসিবির ব্যবস্থপনায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর দারুন উলুম আহমদিয়া মাদ্রাসা (আলিয়া মাদ্রাসা) জয়লাভ করেছে।
শুক্রবার সকালে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর দারুন উলুম আহমদিয়া মাদ্রাসা ৮ রানে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর দারুন উলুম আহমদিয়া মাদ্রাসা ২৯ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের হালিম ৩০ রান করে। মাদ্রাসার পক্ষে মুস্তাফিজ ৬ উইকেট দখল করে। জবাবে ব্যাট করনে নেমে মোমিনপুর ৩০ ওভার ৩ বলে ১১৭ রান করে অলআউট হন। দলের পক্ষে হাসিবুল ৪৯ রান করে। মাদ্রাসার পক্ষে বিজন ৮ উইকেট দখল করে।