মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারী:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বিসিবি’র সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লিগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জয় লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৯উইকেটে মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২৪ ওভারে ৪ বলে মাত্র ১০৯ রান করে সবাই আউট হয়ে যায়। সাবিদ দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে রমাদুজ্জামান ৩ টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১২ ওভার ৩ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে সাইদুল ইসলাম ৫৫ ও ইমতিয়াজ ৩৭ রান করে।