মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ফেব্রুয়ারী:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে অনুষ্ঠিত ইয়াং ষ্টার জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।
আজ শনিবার মেহেরপুর ষ্টেডিয়ামে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেহেরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজকে ৩৩ রানে পরাজিত করে তারা এ বিজয়ের গৌরব অর্জন করে।
জানা যায়,খেলার প্রথমার্ধে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩৭ ওভার খেলে ১৫২ রানে অলআউট হয়ে যায়।
জবাবে ১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ ৩৩ ওভার ৩ বল খেলে সবক’টি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে।
মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের শাহরিয়ার আহমেদ সিহাব ৫ উইকেট দখল করে এবং বোরহান উদ্দিন মোর্তুজা সবোচ্চ ৪৭ রান তুলে ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হক লাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরুস্কৃত করেন মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন,,সদস্য আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনোয়ারুল হক শাহী,এহসানুল কবির আরিফ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক হাসানুজ্জামান হিলনপ্ রমুখ।