মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ জুন:
মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগীতায় যোগাযোগ অধিদপ্তর একসেস টু ইনফরমেশন ( এটুআই) প্রকল্পের আওতায় মেহেরপুরে ই সেবা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার আবুল কাশেম পলাশ,সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী,সহকারী শিক্ষা পরিদর্শক ফয়সানুল কবির প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রামার ও সাংবাদিকবৃন্দরা অংশগ্রহন করেন।