মেহেরপুর নিউজঃ


মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মেহেরপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে জেলার বিশিষ্ট ব্যক্তিরা নিজ নিজ এলাকায় কুশল বিনিময়ের পাশাপাশি কোথায় ঈদের নামাজ আদায় করবেন তা নিশ্চিত করেছেন মেহেরপুর নিউজকে।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান প্রথমবারের মতো মেহেরপুর পৌর ঈদগাহ মাঠের প্রধান জামাতে নামাজ আদায় করবেন। মেহেরপুর-2 আসনের সংসদ সদস্য নাজমুল হুদা গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ পড়বেন।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন গাংনী উপজেলার নিজ গ্রাম ষোলটাকায় নামাজ আদায় করবেন।
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন পুরাতন ঈদগাহ মাঠে এবং সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন গাংনী উপজেলার নিজ গ্রাম হিন্দা ঈদগাহ মাঠে নামাজ পড়বেন।
শিক্ষাঙ্গনের ব্যক্তিদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবীর নিজ গ্রাম গোপালপুরে এবং সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন সাহারবাটি আহলে হাদিস ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
আইনজীবীদের মধ্যে জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিন প্রধান ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা গাংনী উপজেলা মডেল মসজিদে নামাজ আদায় করবেন।
রাজনৈতিক নেতাদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান নিজ গ্রাম রায়পুর ঈদগাহ মাঠে, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন মনোহারপুর ঈদগাহ মাঠে, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আনন্দবাসে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান কোমরপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন প্রধান জামাতে, সদর উপজেলার আমির সোহেল রানা গোভীপুর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এবং পৌর জামায়াতের ডলার পুরাতন ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন কারা অভ্যন্তরে, সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু পৌর ঈদগাহ মাঠে এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম পুরাতন ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
এছাড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা এবং মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার খন্দকারপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন পৌর ঈদগাহ মাঠে, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শেখপাড়া জামে মসজিদে নামাজ আদায় করবেন।
এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং প্রকৌশলী জিয়াউর রহমান মুকুল আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিস জামাতে এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রধান জামাতে নামাজ আদায় করবেন।
ইউনিয়ন পর্যায়ে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা শোলমারি নতুনপাড়া জামে মসজিদে, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন আমদহ ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
এছাড়া জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলাম জুগিন্দা ঈদগাহ মাঠে, সাধারণ সম্পাদক আজিমউদ্দিন ময়ামারী ঈদগাহ মাঠে এবং সাবেক সম্পাদক সানোয়ার হোসেন সানু পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।