মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা ২০২০ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি শাহ দারা, গাংনী থানার ওসি রবিউল ইসলাম, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বমুন্দী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।