মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদ-উল-আযহা ২০২০ উপলক্ষ্যে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারন নিশ্চিতকল্পে মেহেরপুর জেলায় জুম কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মেহেরপুর ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ।স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় জুম কনফারেন্সে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, “ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনার আলোকে এ জেলায় কোরবানির হাট ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করা জন্য জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পশুর হাটগুলোতে অবস্থান করবে। স্বাস্থ্য বিভাগ মেহেরপুরের সহযোগিতায় পশুর হাটগুলোতে মেডিকেল টিমের সহায়তার বিষয়টি নিশিত করা হবে।
তিনি আরোও বলেন কোরবানির ঈদকে কেন্দ্র করে সেনাবাহিনী মেহেরপুর জেলার পশুর হাটগুলোতে তাদের ভিজিলেন্স আরোও বাড়াবে। ” পুলিশ সুপার, এস.এম মুরাদ আলী বলেন, “কোরবানির পশুর হাটের নিরাপত্তার জন্য জেলা পুলিশ মেহেরপুরের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরোও বলেন পশুর হাটে অবস্থানকারী সকলের মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে হবে”। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “মেহেরপুর জেলার ৫ টি হাটে ৬ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। কোরবানির হাটে কোন পশু অসুস্থ্য হলে এই মেডিকেল টিম দ্রুত ব্যবস্থা নিবে। খামারিদের পরামর্শ প্রদানের জন্য প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
মাংস প্রক্রিয়াজাতকরণে মেহেরপুরের ৩ টি উপজেলার ১৯২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে”। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, ইসলামিক ফাউন্ডেশন কে এম শাহীন কোভিদ প্রমুখ উপস্থিত ছিলেন।