মেহেরপুর নিউজ, ৮ জুন :
মেহেরপুর গ্লোরিয়াস প্রী ক্যাডেট একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ-পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার গ্লোরিয়াস প্রী ক্যাডেট একাডেমী প্রঙ্গনে একাডেমীর পরিচালক শামসুজ্জামান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ লৎফন নেছো চৌধুরী, আফরোজা ইসলাম সবুজ, সেফালী আক্তার, সাহিদা ইয়াসমিন, শিক্ষার্থী পারিসা, রাফি, অর্ক, মাহাবুবা রহমান রোজা, তূর্য, তামিম, বৃষ্টি, জ্যোতি, আব্দুল্লাহ, নয়ন প্রমুখ।