মেহেরপুর নিউজ:
বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে মাছ উৎপাদনকারী দেশে উন্নতি হয়েছে। আর মাছ চাষে স্বাবলম্বী হলে মাছে-ভাতে বাঙালীর হারানো ঐতিহ্য ফিরে পাবে। এর ধারাবাহিকতায় মেহেরপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে মৎস্য দপ্তরের আয়োজনে মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উপস্থিত থেকে ইসলামপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তার রোকনুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।