মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফন নেছা লতা, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শাহজামান, সেলিম রেজা প্রমূখ।