মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি:
মেহেরপুরে মেধায় সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আজীম, উপজেলা কৃষি কর্মকর্তা কামারুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।