মেহেরপুর নিউজ, ১২ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পর্যায়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজনের সভাপতিত্বে এ সাধারণ সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম, রোমানা আহামেদ, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়রম্যান শহিদুল আলম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহা জামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন প্রমুখ।