মেহেরপুর নিউজ,১৬ মার্চ:
মেহেরপুর খান ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার দুপুরে খান ফাউন্ডেশনের মিলনায়তনে উপজেলা ফোরামের সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ফোরামের সভাপতি দিলরুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার কবির উদ্দিন । বক্তব্য রাখেন খান ফউন্ডেশনের কো অর্ডিনেটর রেহেনা খাতুন, প্রোগ্রাম কর্মকর্তা মীর দানিয়ের আহমেদ, সদস্য বেলী খাতুন, মনোয়ারা খাতুন, বেলী আক্তার, রোজীনা খাতুন, আনোয়ারা খাতুন প্রমুখ।