মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:
মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে রোববার সিভিল সার্জন অফিস মিলনায়তনে এইচ আই ভি এইডস প্রতিরোধে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. আব্দুস শহীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু।
বক্তব্য রাখেন জেলা বি এম’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সহকারি অধ্যাপক আশরাফুল হক, ফারুক হোসেন, আবু নাসের চৌধুরী, জালালউদ্দিন প্রমুখ।