মেহেরপুর নিউজ,০২ ডিসেম্বর:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক ও এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসানের নেতৃত্বে সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, এনজিও প্রতিনিধি আবু জাফর, মঈনুল হাসান, রফিকুল আলম প্রমুখ।