মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার এনজিও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় মেহেরপুরের বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।