মেহেরপুর নিউজ:
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাশক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আই এল জি পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মোহাম্মদ বোরহান উদ্দিন ভূঁইয়া। এতে আলোচক হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন এন আই এল জি অনুষদ সদস্য মতিউর রহমান, নাজিম উদ্দিন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ জামাল। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।