মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে মেহেরপুর শহরে হরতাল বিরোধী মটর শোভাযাত্রা করেছে আওয়ামীলীগ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যলয় থেকে জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরের হরতাল বিরোধী মটর শোভা যাত্রা মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এ সময় শহরের প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করে এমপি জয়নাল আবেদিন তার হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অহব্বান জানান।
তবে অনেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোড়ে মোড়ে অবস্থান সমাবেশের বক্তব্যে এমপি বলেন,আজ এবং আগামী রোববারের হরতালের দিন দোকান খোলা রাখতে হবে।