মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর:
মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপনের উদ্যোগে এলাকার উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব কার্যালয়ে মোস্তাক কবির দিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, নুরুন্নবী বাবু, সৈয়দ এহসানুল কবির, টোকন, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আশরাফুল ইসলাম,শফি,বাবলু প্রমুখ।