মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর:
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাবেক পৌর চেয়ারম্যান মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগের খেলায় রাইপুর জাগরনী ক্লাব ও বাড়ীবাঁকা আদর্শ ক্লাব জয়লাভ করেছে।
সোমবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ফুটবল লীগে বাড়ীবাঁকা আদর্শ ক্লাব ৩-০ গোলে উজলপুর যুব সংঘ ক্লাব কে হারিয়েছে।
অপর দিকে মেহেরপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাইপুর জাগরনী ক্লাব ৩-০ গোলে খোকসা যুব সংঘ ক্লাবকে পরাজিত করে।