মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় সাবেক পৌর চেয়্যারম্যান মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগের খেলা গোল শূন্য ড্র হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বামনপাড়া বটতালা একাদশ বনাম বিলধলা আনসার ভিডিপি-এর মধ্যকার খেলায় গোল শুণ্য ড্র হয়। খেলা পরিচালনা করে এমদাদুল হক ,লিটন ,মিন্টু ও রাজু।