মেহেরপুর নিউজ:
এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সপ্তাহব্যাপী এসএম ই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল।
বক্তব্য রাখেন এসএম ই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মঈনুল ইসলাম, গাংনী উপজেলার পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমূখ। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহ অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এসএম ই পণ্য মেলা উদ্বোধন ঘোষণা করেন।