মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জামায়েত ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সোমবার রাতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে স্থির ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতাকর্মীদের উপর হামলার বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়। মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম, সেক্রেটারি ইকবাল হোসেনসহ জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।