মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার “ঐতিহাসিক মেহেরপুর মুজিবনগর” একটি সামাজিক ও ফেসবুক সংগঠন গ্রুপের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে খুঁজে খুঁজে অসহায় ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১০ টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মেহেরপুর পৌরসভা এলাকার রাস্তা ঘুরে ঘুরে অসহায় ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। এছাড়াও গ্রুপের পক্ষ থেকে মেহেরপুর শহরের উপকণ্ঠ বামনপাড়া শ্মশান ঘাট সংগল্ন ইন্তেবাহুল উম্মাহ মাদ্রাসায় ১ টি নতুন সাউন্ড সিস্টেম প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন “ঐতিহাসিক মেহেরপুর মুজিবনগর” সংগঠনের সভাপতি মোঃ কামরুজ্জমান পলাশ, সহ-সভাপতি – মোঃ হোসেন খাঁন রিপন, সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ ইমন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবউর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান সোহাগ, কোষাধ্যক্ষ আবির, দপ্তর সম্পাদক- রিপন, সুজন, সজিব, সিজান, লিটন সহ অন্যান্য সদস্যবৃন্দ।