মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,বিজয় দিবসে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ। এর আগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।