মেহেরপুর নিউজ, ২২ সেপ্টেম্বর:
২০টি জেলার ন্যায় মেহেরপুরেও উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ওজোপাডিকো লি. সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের ওয়াপদা মোড়ে ওজোপাডিকো কার্যলয়ে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেহেরপুরের নির্বাচনে মোট ১৮ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রায়োগ করেন।
এতে সৈয়দ আরিফুল ইসলাম ও শেখ আলমগীর পরিষদ ১২ এবং মকলুকার ও হিটু পরিষদ ৬টি ভোট লাভ করেন। নির্বাচন পরিচালনা করেন সেলিম আহমেদ।