মেহেরপুর নিউজ:
কবিগুরু রবি ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহরের মুখার্জি পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তী উদ্যোগে তার বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.গাজী রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আবুল হাসেম, রবীন্দ্রনাথ ব্যানার্জি, আরাত্রিকা চক্রবর্তী প্রমুখ পরে সেখানে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।