বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর পুলিশ লাইনস মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. এমএ রাশার, অ্যাড. শফিকুল আলম প্রমূখ।
এসময় কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় পিপি পল্লব ভট্টাচার্য অ্যাড. শফি ও ইউপি সদস্য শংকর বিশ্বাসকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও আইজিপির পক্ষ থেকে এসআই আহসান হাবীব এবং ডা, এমএ বাশারকে ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি র্যালী বের করা হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলি পুলিশ সুপার কার্যালয়ে বেলুন উড়িয়ে র্যালীর সূচনা করেন। বাদ্যের তালে তালে র্যালীটি পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে শুরু করে পুলিশ লাইনস এ গিয়ে শেষ হয়।
র্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি শাহ দারা, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা কেএম আতাউল হাকিম লাল মিয়া, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, শাহজামাল, আনারুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।