মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর:
মেহেরপুরে পুলিশ প্রশাসন ও পুলিশ রিফর্ম এর যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিং বিষয়ক এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কমিউনিটি পুলিশিং ফোরাম (সি,পি,এফ) অফিসার ইনচার্জ (ওসি), কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং পি.আর.পি সদস্যরা অংশগ্রহণ করেন।
সোমবার সকালে পুলিশ লাইন কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মতিন।
বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান, গাংনী থানার ওসি মোঃ মিজানুর রহমান, মুজিবনগর থানার ওসি মোঃ রবিউল হোসেন।