মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক ( আইজিএ)প্রশিক্ষন (২ য় সংশোধিত) প্রকল্পের আওতাভুক্ত কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে প্রকল্পের আওতাভুক্ত কম্পিউটার অপারেশন প্রোগ্রাম প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমূখ।