মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল এর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায় সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।