মেহেরপুর নিউজ:
গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা ভাইরাসে নতুন করে ৪৬ জন শনাক্তসহ জেলায় বর্তমানে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের নমুনা পরীক্ষা ফলাফল এসেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানাযায়, করোনা পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১৯৩ জনের রিপোর্ট আসে এর মধ্যে ৪৬ জন আক্রান্ত। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, গাংনী উপজেলায় ১২ জন ও মুজিবনগর উপজেলায় ১০ জন। এবং জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী এসময় নতুন করে আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে । এর মধ্যে সদরে ৫৭ জন, গাংনী ৪৬ জন এবং মুজিবনগরে ২৮ জন। এছাড়াও জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২৫ জন।