মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্সূচীর আওতায় উপকার ভোগী বাছায় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শফিউল আলম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ডা. অলোক কুমার দাস প্রমুখ।