মেহেরপর নিউজ:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাবা ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। হাতীভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দাবা ও কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্রীড়া শিক্ষক আইয়ুব হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় শফিকুল ইসলাম খেলায়াড়দের সাথে পরিচিতি হন।