মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনে কর্মচারিদের জন্য ডাইনিং রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ফিতা কেটে কালেক্টরেট ভবনে কর্মচারিদের জন্য ডাইনিং রুম উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান ফিতা কেটে কালেক্টরেট ভবনে কর্মচারিদের জন্য ডাইনিং রুম উদ্বোধন করেন।পরে সেখানে জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।