মেহেরপুর নিউজঃ
কিশোর কন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া মাসিক কিশোর কন্ঠ পত্রিকার অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার বিকালে এ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান ইকবাল হুসাইন ও আল আমিন ইসলাম বকুল উপস্থিত থেকে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যান্য সদস্য বৃন্দ।